![]() |
| ভাইরাসের বিস্তার রোধে অবৈধ অভিবাসী ধরছে মালয়েশীয় পুলিশ |
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী শ্রমিক ধরতে ব্যাপক অভিযান চালিয়েছে মালয়েশিয়ার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার তারা কয়েকশ অবৈধ অভিবাসীকে আটক করেছে।পুলিশ প্রধান আবদুল হামিদ বদর রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে জানিয়েছেন, এই অবৈধ অভিবাসীরা যাতে যত্রতত্র ঘুরে বেড়ানোর মাধ্যমে ভাইরাস ছড়াতে সহায়তা না করে সে জন্যই তাদের আটক করা হয়েছে।




0 comments: