5/03/2020

নামেই চলছে লকডাউন

নামেই চলছে লকডাউন
নামেই চলছে লকডাউন
রাজধানীর প্রবেশমুখগুলোয় দিন দিন যেন কমছে নজরদারির মাত্রা। শনিবার (২ মে) সকাল থেকে চোখে পড়েছে মানুষ ও পরিবহনের অবাধ চলাচল। পুলিশ বলছে, মানুষের বের হওয়া ও আইন না মানার প্রবণতাই বেশি। কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই রাজধানীতে ঢোকা-বের হওয়ার হার প্রতিদিনই বাড়ছে। গণপরিবহন না থাকলেও প্রায় সব ধরনের যানবাহন চলছে স্বাভাবিকভাবেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে আগের মতোই মানুষ ও পরিবহনের জটলা।

0 comments: