![]() |
| করোনায় আক্রান্ত সংসদ সদস্য |
এবার কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন এক সংসদ সদস্য। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য শুক্রবার বিকেলে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। দেশের উত্তরাঞ্চলের এই এমপি গত ২৮ এপ্রিল নির্বাচনী এলাকা থেকে ঢাকায় এসে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন। এখন তিনি সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) বাসায় কোয়ান্টাইনে আছেন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এই সংসদ সদস্য জানান, শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন।




0 comments: