5/05/2020

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। সচিব বলেন, ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিগগিরই ছুটির আদেশ জারি হবে।প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

0 comments: