![]() |
| কোয়েলের পাশে শুয়ে ‘পুচকে’ ছেলে, স্বামীকে সঙ্গে নিয়ে ছবি নায়িকার |
লকডাউনের মধ্যেই টলি পাড়ায় সু-খবর। মঙ্গলবার ভোর ৫টায় মা হলেন টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক। নায়িকা জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের। কোয়েল মল্লিক মা হওয়ায়, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মল্লিক পরিবারে। দারুণ খুশি কোয়েলের স্বামী নিশপাল সিংও। আর তাই তো সদ্যজাত সন্তান ও বউকে নিয়ে চটজলদি ছবিও তুলে ফেললেন নিশপাল। সদ্যজাত ছেলের ছবি ট্যুইট করে কোয়েল মল্লিক লিখলেন, আমাদের ছোট্ট সোনা আজ সকালেই আমাদের কাছে চলে এল। এই খুশির মুহূর্তটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।




0 comments: