![]() |
| ‘পিঠমোড়া করে শুধু কাজল নয়, আমাদের পুরো পরিবারকে বেঁধেছে’ |
সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে পিঠমোড়া করে বেঁধে থানায় এবং পরে জেলহাজতে নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে মনোরম পলক। তিনি বলেছেন, পিঠমোড়া করে তো শুধু কাজলকে বাঁধেনি, আমাদের পুরো পরিবারটিকে একসঙ্গে বেঁধেছে। একটার পর একটা মামলা দিয়ে বাঁধছে। আমাদের পরিবারে আমরা পাঁচজন মানুষ। মাথাপ্রতি একটি করে মামলা। মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসব কথা বলেন ছেলে মনোরম পলক। গত ৮ মার্চ হাতিরপুলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৪ দিন পর ৩ মে তার সন্ধান পাওয়া যায়।




0 comments: