![]() |
| করোনার মধ্যে অনলাইনে এনআইডি পরিষেবা চালু করল ইসি |
করোনাভাইরাসে সরকারের সাধারণ ছুটির মধ্যে নির্বাচন কমিশন আজ সোমবার জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য অনলাইন পরিষেবা শুরু করেছে। এ সেবার আওতায় জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কিন্তু এনআইডি কার্ড পাননি), জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ও নতুন ভোটার নিবন্ধন করা যাবে বলে ইসির নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এক অনলাইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন। মহাপরিচালক বলেন, ভোটাররা http://www.nidw.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে এবং হটলাইন নম্বর ১০৫-এ এসএমএস পাঠিয়ে পরিষেবা গ্রহণ করতে পারবেন।




0 comments: