4/28/2020

মেডিকেল অফিসার বাদে পরিবারের ১৮ সদস্যের করোনা, উপসর্গ নেই কারোর

মেডিকেল অফিসার বাদে পরিবারের ১৮ সদস্যের করোনা, উপসর্গ নেই কারোর
মেডিকেল অফিসার বাদে পরিবারের ১৮ সদস্যের করোনা, উপসর্গ নেই কারোর
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিকেল অফিসারের পরিবারের ১৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবারটি সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বসবাস করে। তবে ওই মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হননি। তার পরিবারের সদস্যরা কীভাবে আক্রান্ত হলেন তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারের (৩০) পরিবারের ১৮ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

0 comments: